বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯, ০৯:৪৮:২৮

টাইগারের ভক্ত হয়ে গেছি: হৃতিক রোশান

টাইগারের ভক্ত হয়ে গেছি: হৃতিক রোশান

বিনোদন ডেস্ক: হৃতিক রোশান অভিনীত পরবর্তী সিনেমা ওয়ার। এতে তার সঙ্গে আছেন টাইগার শ্রফ। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার দর্শক মহলে বেশ ভালো সাড়া ফেলেছ।

এদিকে টাইগার অনেক আগে থেকে জানিয়ে আসছেন তিনি হৃতিকের অনেক বড় ভক্ত।কাবিল অভিনেতাকে অনুপ্রেরণা মনে করেন তিনি। এবার এক সাক্ষাৎকারে হৃতিক জানালেন, টাইগার শ্রফের ভক্ত হয়ে গেছেন তিনি।  

হৃতিক রোশান বলেন, ‘আমি মনে করি ভক্ত হওয়ার বিষয়টি দুজনের ক্ষেত্রেই সমান। সে কতটা পরিশ্রমী তা দেখার পর আমিই এখন তার ভক্ত হয়ে গেছি। তার বেশ কয়েকটি বিষয় আমার পছন্দ। কাজের ক্ষেত্রে সে যে পরিশ্রম করে তা একজন সৈনিকের সমান। সে যা করে তা করার জন্য অনেক সাহসীকতার প্রয়োজন। আমি গর্বিত কোনো এক সময় সে আমার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছে। এখন সে আমাকে অনুপ্রাণিত করছে।’

ওয়ার সিনেমাটি নিয়ে এ অভিনেতা বলেন, ‘আমি এই ধরনের সিনেমাই করতে চাই। এর আগে এই ঘরানার ধুম-টু ও ব্যাং ব্যাং সিনেমা দুটি করেছি। সম্ভব হলে শুধু এই জাতীয় সিনেমাই করতাম। কঠিন তবে খুব উপভোগ করি।’  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে