বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণের নাম্বার ওয়ান তারকা রজনীকান্ত নতুন গত এপ্রিল মাস থেকে তার নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। ‘দরবার’ নামের চলচ্চিত্রটি পরিচালনা করছেন এমআর মুরুগাডোস। এতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করছেন নয়নতারা। এই ছবিটি নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন রজনীকান্ত। কিন্তু হঠাৎ সিনেমা থেকে বিরতি নিতে হয় তাকে।
শুটিং থেকে ছুটি নিয়ে রজনীকান্ত ছুটে গেলেন হাসপাতালে। থালাইভার হাসপাতালে দেখা গেলো রজনীকান্তকে। এই অভিনেতা শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন না, নানা সামাজিক কাজেও দেখা মেলে তার। বিপদে পড়া মানুষের পাশেও দাঁড়াতে দেখা যায় তাকে।
সম্প্রতি ‘দরবার’ সিনেমার শুটিং থেকে বিরতি নিয়ে অসুস্থ দাদাকে দেখতে হাসপাতালে ছুটে যান রজনীকান্ত। চেন্নাই মুম্বাইয়ে উড়ে আসেন তিনি। মুম্বইয়ের একটি বেসরকারি হাসতাপালেই বর্তমানে ভর্তি রজনীকান্তের দাদা। ফলে দাদাকে দেখার জন্যই নিয়ম করে চেন্নাইতে উড়ে যান রজনীকান্ত।