বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঢাকাইয়া ‘গাল্লি বয়’ রানা। তার সেই গানে উঠে আসে তার জীবনের গল্প, দৈনন্দিন জীবনে বেঁচে থাকার সংগ্রাম। তাছাড়া গানের তিন কিস্তিতে তার জীবনের আশাবাদের কথাও ফুটে ওঠে। কোটি মানুষের হৃদয় নাড়া দিয়েছে রানার সেই গান। সেই রানার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি।
মঙ্গলবার (২৭ আগস্ট) তৌহিদ তার ইউটিবে দেখা যায়, তৌহিদ আফ্রিদি রানাকে খেলনা, সাইকেল কিনে দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে তৌহিদ আফ্রিদি ‘গাল্লি বয়’ রানাকে নিয়ে একটি ভিডিও তৈরি করে প্রকাশ করেছেন
নিজের গাড়িতে চড়িয়ে রানাকে নিয়ে পুরান ঢাকায় গিয়ে খাওয়া-দাওয়া করেছেন। তারপর তৌহিদ আফ্রিদি তার ভিডিওতে জানিয়েছেন, ‘এইচএসসি পর্যন্ত রানার পড়ালেখার যাবতীয় দায়িত্ব নিতে চান।’ ওই ভিডিওতে তৌহিদ আফ্রিদি এবং রানা ছাড়াও ছিলেন ‘গাল্লি বয়’-এর স্রষ্ঠা মাহমুদ হাসান তবীব। ‘গাল্লি বয়’ রানাকে আবিষ্কার করে তার লেখা গান ও সুরের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তিনি।