শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯, ০৭:৩৭:১৯

কাশ্মীরে শ্বশুরবাড়ি, তিন সপ্তাহ ধরে কোনও যোগাযোগ নেই : উর্মিলা

কাশ্মীরে শ্বশুরবাড়ি, তিন সপ্তাহ ধরে কোনও যোগাযোগ নেই : উর্মিলা

বিনোদন ডেস্ক : জম্মু-কাশ্মীর থেকে বাতিল করা হয়েছে ৩৭০ ধারা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার। কারণ এই অভিনেত্রীর শ্বশুর-শ্বাশুড়ির সঙ্গে গত তিন সপ্তাহ ধরে তার স্বামীর কোনও যোগাযোগ নেই। 

সদ্য কংগ্রেসে যোগ দেওয়া উর্মিলা বলেন, তার স্বামী মহসিন আখতার মীর কোনোভাবেই তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অথচ মীর এবং তিনি ক্রমাগত কাশ্মীরে বসবাসকারী তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

উর্মিলা আরও বলেন, আমার শ্বশুর-শাশুড়ি দু'জনেই অসুস্থ। উচ্চ রক্তচাপ তাদের সব সময়ের সঙ্গী। কিন্তু তাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত ওষুধ রয়েছে কি না, সে বিষয়েও তারা কিছু জানতে পারছেন না। 

উল্লেখ্য, এবারের ভারতের লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই কংগ্রেসে যোগ দিয়েছেন বলিউড স্টার উর্মিলা মাতন্ডকার। উত্তর মুম্বাই লোকসভা আসন থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি।

বলিউডের রঙ্গিলা তারকা উর্মিলা মাতন্ডকার লোকসভা নির্বাচনে পুরোপুরি ব্যর্থ! বিজেপির প্রার্থী গোপাল চিন্নাইয়া শেট্টির কাছে পাঁচ লাখেরও বেশি ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে