শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯, ০৯:৩৭:৩৯

প্রভাসের নতুন ছবির প্রচারণায় মর্মান্তিক ঘটনা!

প্রভাসের নতুন ছবির প্রচারণায় মর্মান্তিক ঘটনা!

বিনোদন ডেস্ক : দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক ছিলে প্রভাস কিন্তু 'বাহুবলী' ছবির পর থেকেই গোটা ভারতে তার পরিচিতসহ ভক্তদের সংখ্যা বেড়েছে। শুক্রবার মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর ও প্রভাস অভিনীত নতুন সিনেমা ‘সাহো’। 

আর এই ছবির প্রচারণায় গিয়ে নিহ'ত হয়েছেন প্রভাসের একজন ভক্ত। প্রিয় নায়কে ছবির প্রচারণায় নেমেছেন প্রভাসের ভক্তরা। তারা প্রিয় অভিনেতার ছবির পোস্টার-ব্যানার লাগিয়েছেন শহরে বন্দরে। এসময় পোষ্টার লাগাতে গিয়ে ঘটেছে এক ম'র্মা'ন্তিক ঘটনা।

তেলেঙ্গানার মেহবুবনগরে একটি স্থানীয় থিয়েটারে বন্ধুদের সঙ্গে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বিদ্যুতস্পৃষ্ঠ হন এক ভক্ত। প্রায় তিন তলা থেকে পড়ে গিয়ে মৃ'ত্যু হয় তার। ঘটনাস্থলে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন। 

তবে প্রভাস বা সাহোর টিমের তরফে এ নিয়ে এখনও কোনও মন্তব্য আসেনি। সাহো ছবির ট্রেলার ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। বলিউড সংশ্লিষ্টরা আশা করছেন নায়ক প্রভাসের কারণেই বাহুবলির রেকর্ডও ভাঙতে পারে পরিচালক সুজিত রেড্ডির সাহো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে