শনিবার, ৩১ আগস্ট, ২০১৯, ০১:০৩:১৯

বলিউডের উঠতি অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু

বলিউডের উঠতি অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক উঠতি অভিনেত্রীর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৃহস্পতিবার রাতে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আ'ত্মহ'ত্যা করেছেন ওই অভিনেত্রী। মৃ'তের নাম পার্ল পাঞ্জাবি। মুম্বাইয়ের লোখান্ডওয়ালার কাছে ওশিওয়ারায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ২১ বছরের পার্ল।

ওই ফ্ল্যাটের রক্ষী বিপিন কুমারের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘটনাটি ঘটে। তার কথায়, ‘হঠাৎ একটা শব্দ হল। আমি ভাবলাম রাস্তায় হয়তো কেউ চিৎকার করছে। কী হয়েছে দেখতে দৌড়ে গেলাম রাস্তায়। ফিরে এসে শুনলাম, ফ্ল্যাটের তিনতলায় যেখানে তিনি থাকতেন সেখান থেকেই শব্দটা আসছে।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বলিউডে অনেকদিন ধরেই বড় ব্রেক পাওয়ার চেষ্টা করছিলেন পার্ল। কিন্তু তা না মেলায় বেশ কিছু দিন ধরেই মানসিক ভাবে অ'বসা'দগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই অভিনেত্রী। নিজের কেরিয়ার নিয়ে মায়ের সঙ্গেও মাঝে মাঝে ঝামেলা হত তার। এর আগেও দু’বার আ'ত্মহ'ত্যার চেষ্টা করেছিলেন পার্ল পঞ্জাবি। 

সেই দুইবার প্রাণে বাঁচলেও এবারে শেষ রক্ষা হল না। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে ওশিওয়ারা থানার পুলিশ। মানসিক অ'বসা'দে আ'ত্মহ'ত্যা ফিল্মি দুনিয়ায় নতুন কিছু নয়। এর আগেও জিয়া খান, প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের হতাশায় আ'ত্মহ'ত্যার খবর উঠে এসেছিল। সেই তালিকায় যোগ হল আরও একটি নাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে