বিনোদন ডেস্ক: একটি রিয়োলিটি শোয়ে স্টান্ট দেখাতে গিয়ে আচমকাই আহ'ত হন মোনালিসা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই টেলিভিশন শো’য়ে মোনালিসার সঙ্গে হাজির ছিলেন ভারতী সিং, হর্ষ লিম্বাচিয়া, আদিত্য নারায়ণ, রিদ্ধিমা পণ্ডিতসহ টেলিভিশনের একাধিক জনপ্রিয় মুখ।
বর্তমানে নজর নামের হিন্দি সিরিয়ালে অভিনয় করেন মোনালিসা। এছাড়া কিছুদিন আগেই ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজে অভিনয় করে জনপ্রিয় হন তিনি। সেখানে তিনি ‘ঝুমা বউদি’ রূপে হাজির হন। ভোজপুরি সিনেমা থেকেই তার জনপ্রিয়তার শুরু। বহু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ভোজপুরি ছবির প্রথম সারির প্রায় সব নায়কের সঙ্গেই কাজ করেছেন তিনি।