সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৩৯:৩৬

বিয়ে না করেও নারী-পুরুষ একসঙ্গে থাকতেই পারে : জ্যাকুলিন

বিয়ে না করেও নারী-পুরুষ একসঙ্গে থাকতেই পারে : জ্যাকুলিন

বিনোদন ডেস্ক : প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'সাহো' ছবিটি গত তিন দিনে দারুণ ব্যবসা সফলতা অর্জন করেছে। ধারণা করা হচ্ছে বলিউডের অনেক রেকর্ডই ভাঙতে চলেছে ছবিটি। এদিকে এ ছবির একমাত্র আইটেম গান 'বেড বয়' তে পারফর্ম করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। 

ব্যাপক খোলামেলা হয়ে পারফর্ম করা জ্যাকুলিনের এ গানটি এরইমধ্যে আলোচনায় চলে এসেছে। এদিকে সম্প্রতি 'ড্রাইভ' নামক একটি ছবির কাজ শেষ করেছেন তিনি। এ ছবির কাহিনীতে দেখা যাবে লি'ভ টু'গে'দার করেন তিনি এক তরুণের সঙ্গে। সম্প্রতি ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে এমন একটি বক্তব্য দিয়েছেন জ্যাকুলিন, যা বেশ সমা'লো'চিত হচ্ছে। 

ছবিটির কাহিনী সম্পর্কে বলতে গিয়ে জ্যাকুলিন বলেন, 'ড্রাইভ' ছবিতে দেখা যাবে এর নায়ক ও আমি লি'ভ টু'গে'দার করি। সমাজ বিষয়টিকে খা'রা'প চোখে দেখে। কিন্তু পর্দার মতো বাস্তবে আমি লি'ভ টু'গে'দারের পক্ষে। যদিও এখন আমি কারো সঙ্গে থাকছি না। তবে এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার।

তিনি বলেন, নারী-পুরুষ বিয়ে না করেও একসঙ্গে থাকতেই পারে। এটা কোন বিষয় না। এটা স্বাধীন দেশ। নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে। জ্যাকুলিনের এ সাক্ষাৎকারটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। এর মাধ্যমে আলোচনায় যেমন এসেছেন, তেমনি সমালোচনায়ও। কারণ লি'ভ টু'গে'দারের বিষয় নিয়ে জ্যাকুলিনের বক্তব্য মেনে নিতে পারছেন না অধিকাংশই। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে