বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানার খোঁজে গত ২ আগস্ট থেকে চ্যানেল আইতে শুরু হয়েছে রিয়েলিটি শো। কিন্তু শুরুতেই এই উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনুষ্ঠানের একাধিক ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যাতে প্রতিযোগীদের স্টাইল-ফ্যাশনসহ নানা বিষয়ে কটূক্তি ও তামাশা করেছেন বিচারকরা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।
এ বিষয়টি নিয়ে গণমাধ্যমকে শবনম ফারিয়া বলেন, ‘এ মুহুর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না। ‘মাসুদ রানা’ ইভেন্টের সঙ্গে জড়িত সবার সঙ্গে কথা বলতে হবে। তারপর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাব। কিছু না বুঝেই অনেকেই আমাদেরকে ব্যক্তিগতভাবে আ'ক্রমণ করছেন। এটি দুঃখজনক।’
এদিকে দর্শকদের অভিযোগ, বিচারকরা প্রতিযোগীদের প্রতিনিয়ত অপমান করছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রতিযোগীর চুলের কাটিং নিয়ে ঠাট্টা করছেন বিচারকের আসনে বসা একজন পরিচালক।