বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০১:১৪:৩৬

রানু মন্ডলকে নিয়ে যা বললেন লতা মঙ্গেশকর

রানু মন্ডলকে নিয়ে যা বললেন লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক: রানু মারিয়া মণ্ডল, এখন ইন্টারনেট দুনিয়ায় সুপরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাধে দ্রুতই সবার কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকারের একটি গান কলকাতার একটি স্টেশনে গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তিনি।

এরপর ভারতের জনপ্রিয় শিল্পী তাকে প্লেব্যাকের সুযোগ দেন। এরই মধ্যে হিমেশের সুরে ৩টি প্লেব্যাক করে ফেলেছেন তিনি। এখন তিনি সেলিব্রিটি!

ভাইরাল হওয়া সেই গায়িকা রানু মন্ডলকে পরামর্শ দিলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। 

লতা বলেন, ‘কেউ যদি আমার নাম ও কর্ম থেকে উপকৃত হন তবে আমি নিজেকে ভাগ্যবান বোধ করি। তবে আমি এও অনুভব করি যে সাফল্যের জন্য অনুকরণ কোন নির্ভরযোগ্য এবং টেকসই পন্থা নয়। আমার গান, কিশোর দা (কুমার), মহম্মদ রফি সাহেব, মুকেশ ভাইয়া বা আশা ভোঁসলের গান গেয়ে উচ্চাকাঙ্খী গায়ক-গায়িকারা হয়তো কিছুদিনের জন্য নজর টানতে সক্ষম হতে পারেন কিন্তু তা দিয়ে বেশিদিন টিকে থাকা যায় না।’  

টেলিভিশনের গানের রিয়্যালিটি শোগুলিতে প্রতিযোগীরা যেভাবে অন্যের গান গেয়ে রাতারাতি জনপ্রিয় হন তা নিয়েও উ'দ্বেগ প্রকাশ করেছেন ভারতের এই কিংবদন্তী গায়িকা। লতা বলেন, ‘অনেক প্রতিযোগীরাই আমার গানগুলো অত্যন্ত সুন্দর করে গায়। তবে সাফল্যের প্রথম ঝলকের পরে তাদের মধ্যে কতজনের কথা মানুষ মনে রাখে? আমি কেবল মাত্র সুনিধী চৌহান ও শ্রেয়া ঘোষালকেই জানি।’ 
উচ্চাকাঙ্খী গায়ক-গায়িকাদের প্রতি লতার পরামর্শ, ‘আসল হোন। আমার এবং আমার সহকর্মীদের এভারগ্রীন গানগুলি গাইতেই পরেন। তবে একটা সময়ের পর গায়ক বা গায়িকাকে তাঁর নিজের গানটির সন্ধান করতে হবে।’  

বোন আশা ভোঁসলের উদাহরণ টেনে লতা বলেন, ‘আশা যদি নিজের স্টাইলে গান গাওয়ার বিষয়ে জোর না দিত, তবে ওঁ চিরকালই আমার ছায়ায় ঢাকা পড়ে থাকতো। একজন ব্যক্তির নিজস্ব প্রতিভা তাকে কত দূরে নিয়ে যেতে পারে-তার সবচেয়ে বড় উদাহরণ তিনিই।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে