বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৩৮:২৪

রাজধানীতে বাসচাপায় সংগীত পরিচালকের মৃত্যু

রাজধানীতে বাসচাপায় সংগীত পরিচালকের মৃত্যু

বিনোদন ডেস্ক : রাজধানীর উত্তরায় বাসচাপায় কণ্ঠশিল্পী আপেল মাহমুদের ছোট ভাই সংগীত পরিচালক পারভেজ রব (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেলের সামনে এ দু'র্ঘ'টনা ঘটে।

পুলিশ জানায়, পারভেজ রব বাসা থেকে কিছুটা দূরে ইস্ট ওয়েস্ট হাসপাতালের সামনে ভিক্টর ক্লাসিক (ঢাকা মেট্রো ব-১২-০৯৬৩) নামে একটি বাসের ধাক্কায় তিনি আহ'ত হন।

গুরুতর আহ'ত অবস্থায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতাল এবং পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন।

পারভেজ রব একজন সংগীতশিল্পী। তিনি সংগীতাঙ্গনে ওস্তাদ পারভেজ রব নামেও পরিচিত। বিনয়ী ও প্রচারবিমুখ শিল্পী পারভেজ রব সবর্দা সঙ্গীত সাধনায় নিয়েজিত থাকতেন। 

তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকীন বলেন, দু'র্ঘ'টনার পর বাসের চালক পালিয়ে গেছেন। ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে