মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৩৩:৩৫

আবারো এক সঙ্গে তাহসান-মিথিলা!

আবারো এক সঙ্গে তাহসান-মিথিলা!

বিনোদন ডেস্ক : এদেশের শোবিজ অঙ্গনে তাহসান মিথিলা ছিলেন সবচেয়ে আলোচিত জুটি। তাঁদের দাম্পত্য জীবন ছিল সকলের নিকট আলোচনার অন্যতম বিষয়। কিন্তু সেই আলোচনা যে হুট করে থেমে যাবে কে জানতো? ২০১৭ সালের ২০শে জুলাই আকস্মিকভাবেই কোনও কারণ না জানিয়ে ফেসবুকে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তাহসান মিথিলা। 

ভক্তরা বিস্মিত হয়েছিলেন, কিন্তু এই বিচ্ছেদের কারণ জানতে পারেননি তারা। কেননা গণমাধ্যমকে বরাবরই এড়িয়ে গেছেন এই জুটি জানা গেছে, তাদের একমাত্র কন্যা আইরা তাহরিম খান, মিথিলা ও তাহসান দুজনের কাছেই থাকেন। তবে তাহসান ও মিথিলা যদি শোনা যায় একসঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন কেমন লাগবে? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। বিচ্ছেদের দুই বছর পর এই দুই তারকাকে এই প্রথম বোঝা গেল দেশের বাইরে একসঙ্গে ঘুরছেন। এজন্য অবশ্য সাংবাদিকদের অনুসন্ধান করতে হয়নি। তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বলে দিচ্ছে তারা কী করছেন। 

মিথিলা একটি ছবি আপলোড করেছেন কন্যা আইরা তাহরিম খানকে নিয়ে বসে রয়েছেন সেন্ট্রাল পার্কের সামনে। এই ছবি কে তুলেছে? এই প্রশ্ন তৈরি হবে যে কার মনে। আবার সেন্ট্রাল পার্কে আইরা দৌঁড়ে যাচ্ছে সেই ছবিও তাহসানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তার মানে মেয়েকে নিয়ে মিথিলা ও তাহসান দুজনেই সেন্ট্রাল পার্কে ছিলেন।

এম্পায়ার স্টেট বিল্ডিং এর সামনে ছোট্ট  আইরা তাহরিমকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন তাহসান খান। সেই একই জামা, একই ব্যাগ পিঠে আইরার। এই ছবি পেছন থেকে কে তুলেছেন? একই শহরে ঘুরছেন আইরা, একবার তার বাবার সাথে একইবার তার মায়ের সঙ্গে। আর পেছন থেকে কেউ একজন ছবি তুলে দিচ্ছে। এ হতে পারে? মজার ঘটনা হলো আইরার সেই ছবি আবার মিথিলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও রয়েছে। 

অর্থাৎ এম্পায়ার স্টেট বিল্ডিং সেন্ট্রাল পার্কে তাহসান ও মিথিলা একসঙ্গে ছিলে একথা নিশ্চিত। নিউ ইয়র্কে যে দুজন একইসাথে ঘুরছেন এ নিয়ে আর দ্বিমতের সুযোগ নেই বলা চলে। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান মিথিলা। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের ঘরে এক কন্যা সন্তান আইরা তাহরিম খান আসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে