বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৫:৪১

ক্যাসিনো-কাণ্ডে গ্রেফতার আ'ত'ঙ্কে মডেল-অভিনেত্রীরা

ক্যাসিনো-কাণ্ডে গ্রেফতার আ'ত'ঙ্কে মডেল-অভিনেত্রীরা

বিনোদন ডেস্ক : খালেদ মাহমুদ ভূঁইয়া র‌্যাবের হাতে গত ১৮ সেপ্টেম্বর আ'ট'ক হওয়ার পর তার ফোনে বেশ কিছু অভিনেত্রী ও মডেলের ফোন নম্বর পাওয়া যায়। মুঠোফোনে এসব নম্বর পাওয়ার খবর প্রকাশের পর থেকে শোবিজ অঙ্গনে আ'ত'ঙ্ক দেখা দিয়েছে। 

তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কোনো তথ্য দিতে রাজি হয়নি। জি কে শামীমকে ক্যাসিনো কেলে'ঙ্কা'রিতে গ্রেফতারের পর জি'জ্ঞা'সাবাদ করা হয়। এতে অন্তত ৫০ জন মডেল ও নায়িকার তথ্য দিয়েছে জি কে শামীম।
  
আইন-শৃঙ্খলা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বুধবার একটি প্রভাবশালী গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। জানা গেছে, আ'ট'কদের জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে মুখ খুলছেন কয়েকজন।

তারা অন্যান্য তথ্যের পাশাপাশি শোবিজের বেশ কয়েকজন নারী তারকারও তথ্য দিয়েছেন। তবে আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ না করায় শোবিজ পাড়ায় চলছে চাপা গুঞ্জন ও আ'ত'ঙ্ক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে