শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:৫৫:১৫

ধর্ম নিয়ে একি বলছেন অপু বিশ্বাস!

ধর্ম নিয়ে একি বলছেন অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক : মিডিয়ায় এখন জোর জিজ্ঞাসা- একি বলছেন অপু বিশ্বাস! গতকাল দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে ধর্ম বিষয়ে বলা তার কিছু কথার প্রেক্ষিতেই এ জিজ্ঞাসার সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারে অপু বিশ্বাস সনাতন ধর্মেই আছেন বলে জানান। 

এর আগে শাকিব খানের সঙ্গে বিয়ে হওয়ার সময় এ অভিনেত্রী সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। সে সময় তিনি নাম পরিবর্তন করে অপু ইসলাম খান রাখেন। অথচ গতকাল প্রকাশিত সাক্ষাৎকারটিতে তিনি বলেছেন ইসলাম ধর্ম গ্রহণ করেন নি। 

সাক্ষাৎকারটিতে অপু বিশ্বাস আরো বলেন, সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তাদের সঙ্গে থাকতে গিয়ে আমি চেয়েছিলাম সারা জীবন অবশ্যই তাদের সম্মান দিয়ে যাবো। যেহেতু অল্প সময়ের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, তার জন্য আমাকে তো আর কাগজ কলমে তারা কিছু করেননি, সে প্রমাণও তাদের কাছে নাই। 

তিনি বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম (ইসলাম ধর্মের কথা), আমি এখনও করি। কিন্তু আমার বাবা-মায়ের সঙ্গে থেকে তো আমি ওটা করতে পারি না। আমার যখন শাকিব খানের সঙ্গে বিয়ে হয়, তখন আমি এক ঝলক কাবিননামা দেখে পরে আর তার কোনো হদিস পাইনি। আদালতের মাধ্যমে যেভাবে ধর্মান্তর করা হয় আমার বেলায় সেই রকম কিছুই হয়নি।

অপুর বিশ্বাস বলেন, ঈদ এবং ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু কখনো আমার ঈদ উদযাপন করা হয়নি। ঈদে কোনোদিন আমার গো-মাংস স্পর্শ করা হয়নি। আমার বাসার কাজের লোকদের জন্য আমি খাসি কোরবানির ব্যবস্থা করি।

সাক্ষাৎকারে সবশেষ অপু বিশ্বাস জানান, কাগজে-কলমে, মনে প্রাণে বা গরুর মাংস খেয়ে কিংবা হজ্ব করে তিনি নিজে মুসলিম হননি। তিনি তার আগের ধর্মেই আছেন। এখন থেকে পূজা করবেন। দুর্গাপূজায় অংশ নেবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে