শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৪৬:০৭

আমি জন্মগতভাবে হিন্দু, মরলে দাফন নয় দাহ করা হবে : অপু বিশ্বাস

আমি জন্মগতভাবে হিন্দু, মরলে দাফন নয় দাহ করা হবে : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : এবার একটু স্পর্শকাতর বিষয়ে খবর হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস! নিজের ভোল পাল্টিয়ে নিজেই উস্কে দিলেন নতুন বিতর্ক!

সাফ সাফ জানিয়ে দিলেন ‘মনে প্রাণে হিন্দু ধর্মের অনুসারী’ মনে করেন তিনি।  শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়কেও হিন্দুরীতিতে বড় করছেন বলে ইঙ্গিত দেন মা অপু। 

সন্তানের বিষয়ে অপু বলেন, ‘আমার নিজের ধর্মের বিষয়টি ক্লিয়ার। কারণ আমি হিন্দু ধর্মের। তবে সন্তানের বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার। কারণ জয় এখনও ছোট।’

তবে এই বিষয়টি নিয়ে নেটিজনরা বিভিন্ন মন্তব্য করছেন। খোদ অপু বিশ্বাসের ভক্তরাই বলছেন, ধর্ম নিয়ে একমুখে দুই কথা বলছেন অপু! অনেকে বলছেন, ধর্ম মানুষের খুব স্পর্শকাতর একটি বিষয়, এটি পালন করা বা না করা খুবই ব্যক্তিগত বিষয়। তাহলে বারবার ধর্মকে কেন সামনে নিয়ে আসছে অপু?

ধর্ম নিয়ে সাম্প্রতিক আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) যোগাযোগ করা হয় অপু বিশ্বাসের সঙ্গে। প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তাকে, যে একমুখে দুই কথা কেন?

অপু আরও বলেন, ‘আমি প্রত্যেক ধর্মের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান বিরাজমান। তবে আমি হিন্দু ধর্মের হওয়ার কারণে গরুর মাংস খায়নি। কিন্তু গরুর মাংস রান্নার সময় সেই জায়গাও থাকতাম না। এখন যেহেতু শাকিবের সঙ্গে আমার সম্পর্ক তাই আমি আমার ধর্মের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি।’ 

ধর্মান্তরিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজ বাদে কাল আমি মারা গেলে আমার দাফন নয়, দাহ (আগুনে পোড়ানো) হবে। আমার সাথে একজন মুসলিমের বিয়ে হয়েছে। শাকিবের মা-বাবা সবাই জানতো আমি সবসময় পূজা করতাম। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে