শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৬:১৯

ঈদের দিনেও কখনো আমি গরুর মাংস খায়নি: অপু বিশ্বাস

ঈদের দিনেও কখনো আমি গরুর মাংস খায়নি: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : সাকিবের সাথে ছাড়াছাড়ি হয়ে এখন সন্তানকে নিয়ে আলাদাভাবেই জীবনযাপন করেন অপু বিশ্বাস। আর এই ব্যাপারেই কথা বলেছেন তিনি নিজেই।

এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘আমার যখন শাকিব খানের সঙ্গে বিয়ে হয়, তখন আমি এক ঝলক কাবিননামা দেখে পরে আর তার কোনো হদিস পাইনি। আদালতের মাধ্যমে যেভাবে ধর্মান্তর করা হয় আমার বেলায় সেই রকম কিছুই হয়নি। ঈদ এবং ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু কখনো আমার ঈদ উদযাপন করা হয়নি। ঈদে কোনোদিন আমার গো-মাংস স্পর্শ করা হয়নি। আমার বাসার কাজের লোকদের জন্য আমি খাসি কোরবানির ব্যবস্থা করি।’

তিনি আরো বলেন ,’ সব ধর্মের প্রতিই আমার বিশ্বাস আছে। তাদের সঙ্গে থাকতে গিয়ে আমি চেয়েছিলাম সারা জীবন অবশ্যই তাদের সম্মান দিয়ে যাব। যেহেতু অল্প সময়ের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, তার জন্য আমাকে তো আর কাগজ কলমে তারা কিছু করেননি, সে প্রমাণও তাদের কাছে নাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে