বিনোদন ডেস্ক : এবার নওয়াজুদ্দিন সিদ্দিকীর প্রেমে দিওয়ানা হলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলে চুড়িয়া ছবির টিজার তো আপতত তাই বলে। ছবির টিজারে রোমান্টিকভাবে দেখা গেল তামান্না ও নওয়াজকে।
দক্ষিণ ভারতের জনপ্রিয় ঘরানার সিনেমার অভিনেত্রী তামান্না। 'বাহুবলী' দিয়ে সেটা আরও একবার প্রমাণ করেছেন। আর নওয়াজ হলেন বলিউডে অভিনয়ের অন্য নাম। খান, কাপুরদের দাপটের ভিড়েও আলাদা করে নিজেকে চিনিয়েছেন। এই ছবিতে দুজনের রসায়ন নতুন মাত্রা দেবে, ভক্তরা এমনটা আশা করতেই পারেন।
তবে এই ছবির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ছবির গল্প। কারণ, ছবির গল্প নেওয়া হয়েছে নওয়াজের জীবনের একটি সত্য ঘটনা অবলম্বনেই। তামান্না দক্ষিণের ছবিতে নিজেকে মেলে ধরলেও বলিউডে খুব একটা জায়গা করতে পারেননি। এবার দেখা যাক, নওয়াজের প্রেমিকা হয়ে কতটুকু নিজেকে প্রমাণ করেন।
অন্যদিকে সাই রা নরসিমা রেড্ডি ছবিতে একঝাঁক তারকার সঙ্গে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। সেখানে তামান্নার সঙ্গে আছেন বলিউড ও দক্ষিণের সব নামকরা তারকা। অমিতাভ বচ্চন, চিরঞ্জীবী, সুদীপ, বিজয় সেতুপতির মতো তারকারা থাকছেন ছবিতে।