বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা জামান ছোট পর্দার মডেল ও অভিনয়শিল্পী। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি।
২৪শে সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টিভি নাটকের শুটিংয়ের একটি ছবি দিয়ে এক পোস্টে তিনি লিখেন, আমার কী হয়েছে আমি নিজেও জানি না। বাট কিছু একটা তো হয়েছে। সেই ছবিটিও ছিল একটি হাসপাতালের দৃশ্যের। এরপর ২৬শে সেপ্টেম্বর গু'রু'তর অবস্থায় তাকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।
তখন জানা যায়, প্রিয়াঙ্কা জামানের রক্তে মা'রা'ত্ম'ক সং'ক্র'মণ হয়েছে। পরিস্থিতির দ্রুত অ'ব'ন'তি ঘটলে পরদিন তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার স্কয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কা জামানকে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। হার্ট মাত্র ৩০ ভাগ কাজ করছে।
শরীরের অন্যান্য অঙ্গ মোটামুটি কাজ করছে। প্রিয়াঙ্কা জামানের বড় বোন জেরিন জামান বলেন, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। হাসপাতালের চিকিৎসকদের মতে, এটা খুবই জটিল অবস্থা। যেহেতু তার বয়স কম, তাই কিছুটা আশা দেখছেন তারা। এখন কিছুই বলা যাচ্ছে না।