বিনোদন ডেস্ক : এই উপমহাদেশের সেরা রকস্টার ফারুক মাহফুজ আনাম জেমস। ভালোবেসে সবাই তাকে জেমস বা গুরু বলেই ডাকেন। তার গান ভক্তদের নিয়ে যায় ভাবের অন্য জগতে। তার কন্ঠে মা, বাবা, বাংলাদেশ গানগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
এই লিজেন্ডের আজ জন্মদিনীবারে ৫৬ বছরে পা দিলেন জেমস। ১৯৬৪ সালেই এই দিনে নওগাঁয় জন্মগ্রহন করেন তিনি। তার বেড়ে ওঠা চট্টগ্রামে।
জেমসের বাবা ছিলেন একজন সরকারি কর্মচারি, যিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের অমতেই সংগীত চর্চা শুরু করেন জেমস।
বাবার সঙ্গে গান নিয়ে অভিমান করে বাড়ি ছেড়ে চলে আসেন। সংগীতের নেশায় ঘর ছেড়ে পালিয়ে যান। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন। সেখানে থেকেই তার সংগীতের ক্যারিয়ার শুরু হয়।
তিনি গানের অ্যালবামে যেমন সফল পাশাপাশি চলচ্চিত্রে প্লেব্যাক করেও সফল হয়েছেন। ‘দেশা দ্য লিডার’ ছবির জন্য গান করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। জেমসের জনপ্রিয়তা শুধু দেশে নয়, আর্ন্তজাতিক পরিমণ্ডলেও ব্যাপক জনপ্রিয় এই তারকা।
বাংলা গানের পাশাপাশি হিন্দি গানে কণ্ঠ দিয়েও জয় করেছেন লক্ষ ভক্ত শ্রোতার হৃদয়। পাশাপাশি বলিউডের ছবিতে গান গেয়েও পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এখনও সমান তালে দেশে বিদেশে কনকার্ট করে চলেছেন জেমস।
গানের মধ্যে ডুবেই কাটে তার প্রতিটা দিন। তাকে প্রায়শই "গুরু" নামে অভিহিত করা হয়। জেমসের এই জন্মদিনে আমাদের পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভ কামনা।