বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০১৯, ০১:০৩:২২

আমার কোনো ধর্ম নেই: অমিতাভ বচ্চন

আমার কোনো ধর্ম নেই: অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তার কোনো ধর্ম নেই। গান্ধীজয়ন্তি উপলক্ষে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে এ কথা বলেছেন ‘বিগ বি’খ্যাত এই তারকা ।

অমিতাভ বচ্চন বলেন, আমার নামের শেষ অংশে বচ্চন কোনো ধর্মের নয়, কারণ আমার বাবা এর বিপক্ষে ছিলেন। আমার বংশনাম শ্রীবাস্তব ছিল, কিন্তু এটির উপর আমাদের কখনোই বিশ্বাস ছিল না।

তিনি আরো বলেন, যখন কিন্ডারগার্টেনে ভর্তি হই, তখন বাবাকে আমার বংশের নাম জিজ্ঞাসা করা হয়। তিনি আমার নামের শেষে ‘বচ্চন’ রাখার সিদ্ধান্ত নেন। আদমশুমারির লোকেরা আমার বাড়িতে এসে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে সবসময়ই বলতাম, আমার কোনো ধর্ম নেই, আমি ভারতীয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে