বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯, ০৯:৩৯:৪৪

স্ত্রী মিমের সঙ্গে ডিভোর্সের পর যা বললেন অভিনেতা সিদ্দিক

স্ত্রী মিমের সঙ্গে ডিভোর্সের পর যা বললেন অভিনেতা সিদ্দিক

বিনোদন ডেস্ক : অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের বিরুদ্ধে পারিবারিক অশান্তিসহ ব্যক্তিগত নানা অভিযোগ এনে ডিভোর্স দিয়েছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম। গত ১৯ অক্টোবর ডিভোর্স পেপারে স্বাক্ষর করেন মিম। 

এছাড়া ডিভোর্সের আগে ফেসবুক পোস্টেও সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন মিম। বিভিন্ন সময়ে সিদ্দিকও মিমের বিরুদ্ধে অভিযোগ আনেন। স্ত্রী মারিয়া মিমের সঙ্গে বিচ্ছেদ হাওয়ার পর এবার মুখ খুললেন অভিনেতা সিদ্দিক।

তিনি বলেন, বাংলাদেশে অনেক বড় বড় তারকাদেরও ডিভোর্স হয়েছে। আমি সব সময় চেয়েছি এটা যেনো নোংরা ভাবে না হয়। আমাকে ডিভোর্স দিয়ে মিম মিডিয়াতে কাজ করেই যদি ভালো থাকে, ভালো থাকুক।

এদিকে ডিভোর্সের বিষয়ে মারিয়া মিম বলেন, অনেক চিন্তা ভাবনা করে আমি ডিভোর্সের সিদ্ধান্ত নেই। কারণ আমিও মানুষ, আমারও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। একটা দীর্ঘদিনের বেদনা, কান্না এবং চাপা কষ্ট সবকিছু নিয়ে সিদ্দিকের সাথে আমি আমার সম্পর্ক ছিন্ন করেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে