বিনোদন ডেস্ক : নুসরাত জাহান রাফি হ'ত্যা মামলার রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে গোটা দেশ। দেশি ও বিদেশি গণমাধ্যমে আসামিদের ফাঁ'সির খরব গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা রকমের প্রতিক্রিয়া। এ নিয়ে তারকারাও বসে নেই। নুসরাত জাহান রাফির হ'ত্যার ঘটনায় অন্যদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মেহের আফরোজ শাওন। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু দেয়া হল-
‘দ্রুততম সময়ে নুসরাত হ'ত্যা মামলার রায়। মামলার আসামি ১৬ জনের প্রত্যেকেরই মৃ'ত্যুদ'ণ্ড।’ পরম স্বস্তির একটি খবর। বিচার বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে অবনত শ্রদ্ধা। রায় ঘোষণার পরপর আসামিরা অস্বাভাবিক ছিল। এদের মধ্যে কেউ কেউ হইচই করেন- কেউ চিৎ'কার করে কেঁদে ওঠেন!” এই অমানুষগুলো কি এখনও বুঝতে পেরেছে তাদের অপ'রাধের মাত্রা? তারা কি অনুত'প্ত?? আমার মনে হয় না। উচ্চ আদালতে খালাস পেলে এরা আবারও একই ধরনের অন্যায় করবে। রায় কার্যকরও দ্রুততম সময়ে হোক এই আশাবাদ।
#নুসরাত_বিচার_পেয়েছে
#আবরার_হ'ত্যার_বিচারও_হোক_দ্রুততম_সময়ে