বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টা ২৬ মিনিটে।
কড়া নিরাপত্তার মধ্যে সারাদিন ভোট দিয়েছে শিল্পীরা। বিএফডিসির গেটে সকাল থেকেই পুলিশ ও র্যাব সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়।
চলচ্চিত্র শিল্পী সমিতির মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন। ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষা।
সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রার্থীরা বাইরে মনিটরে দেখছেন ভোট গণনা।
নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ভোটগ্রহণ শেষ হলো। আমরা ভোট গণনা শুরু করেছি। ভোট গণনা শেষ করে আমরা ফলাফল ঘোষণা করবো।’