বিনোদন ডেস্ক : শুক্রবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। এখন ভোট গণনার কাজ চলছে। একটু পরেই ভোটের ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
আর ভোট গণনা শেষ হলেই জানা যাবে কে বিজয়ী হচ্ছেন এবারের নির্বাচনে। নির্বাচনে ইতিহাস গড়ার পথে মৌসুমী। যদি সে জেতে তাহলে প্রথম নারী সভাপতি পেতে চলেছে শিল্পী সমিতি।
২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ভোট পড়েছে ৮৬ শতাংশ। এ নির্বাচনে মোট ভোটার ৪৪৯ জন। নির্বাচন কমিশনের সূত্রমতে, ভোট দিয়েছেন ৩৮৬ জন।
শুক্রবার (২৫ অক্টোবর) শিল্পী সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে বিকাল ৫টা ১০ মিনিটি পর্যন্ত ভোটগ্রহণ চলে। যদিও ভোটগ্রহণের সময় পাঁচটা পর্যন্ত ছিল তবে পরে তা বাড়ানো হয়।
কে জিতবে, তা নিয়ে চলছে নানা জল্পনা। এফডিসির প্রধান ফটকের সামনে সাধারণ জনতারও উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।