বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান কেন সিনেমা করতে পারবে তা জানালেন স্বয়ং কিং খান নিজে। মাই নেক্সট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন উইথ ডেভিড লেটারম্যান নামের এক অনুষ্ঠানে তিনি তার ছেলের জীবনের লক্ষ্য জানালেন।
সেই অনুষ্ঠানে তিনি তার ছেলেমেয়েদের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সমস্যা নিয়েও কথা বলেছেন। শাহরুখ জানান, আরিয়ানের মধ্যে সেই গুণ নেই, যে গুণ একজন অভিনেতার থাকার প্রয়োজন। এবং সেটা ও বুঝতেও পেরেছে। কিন্তু সে ভাল লেখক। আমি মনে করি, অভিনেতা হওয়ার ইচ্ছেটা ভিতর থেকে আসে। কিছু শিখতে চাইলে প্রতিভা ছাড়া শিখা যায় না। প্রতিভা শিখতে সাহায্য করবে।
শাহরুখ জানিয়েছেন, ছেলে আরিয়ান এখন আমেরিকায় ফিল্ম নিয়ে পড়াশোনা করছে। কিন্তু সে অভিনেতা হতে চায় না।
তিনি আরও বলেন, ছেলে আমার কাছে এসে বলল, ‘আমার মনে হয় না আমি অভিনয় করতে চাই। ও বলে, ‘সব সময় আমাকে তোমার সঙ্গে তুলনা করা হবে। এবং আমি ওই পরিস্থিতিতে পড়তে চাই না।’ ওর বক্তব্য খুবই বাস্তব ও সৎ।’’
এদিকে ১৯ বছরের কন্যা সুহানাও আমেরিকায় ফিল্ম নিয়ে পড়াশোনা করছে। সুহানা গত বছর ‘ভোগ’ পত্রিকায় এক সাক্ষাৎকারে তার অভিনেত্রী হওয়ার স্বপ্নের কথা বলে। তবে শাহরুখ সুহানার বলিউডে কাজ করতে চাওয়া নিয়ে কিছু জানাননি।