শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ০১:৪২:০০

সভাপতি পদে মৌসুমী নয়, চুড়ান্ত ফলাফলে জয়ী মিশা সওদাগর

সভাপতি পদে মৌসুমী নয়, চুড়ান্ত ফলাফলে জয়ী মিশা সওদাগর

বিনোদন ডেস্ক : অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটলো। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদে আবারো সভাপতি পদে বিজয়ী হয়েছেন মিশা সওদাগর। শিল্পী সমিতির নির্বাচনে চুড়ান্ত ফলাফলে জয়ী হলেন মিশা।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষে শুক্রবার সন্ধ্যা ৭টায় ভোট গণনা শুরু হলেও রাত ১টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির কার্যালয়ে শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকাল ৫টা ১০ মিনিট পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার ৪৪৯ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ৩৮৬ ভোট। ১৮ পদে প্রতিদ্বন্দ্বী ২৭ জন।

ভোট গণনা শেষ হতে দেরি হওয়া প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘একটা ব্যালটের মধ্যে রয়েছে ২৭ জনের নাম। এদিক থেকে ভোটাররা ভোট দিয়েছেন ১৮ জনকে। এখন একটা ব্যালটেই কিন্তু ১৮ জন। সে কারণে একেকটা ব্যালট পেপার গুনতে হয় ১৮ বার। এরপর হিসাব করে কাগজে লিখে রাখা হয়। 

একবার গণনা শেষ হওয়ার পর বেশ কয়েকবার যাচাইয়ের জন্য গোনা হয়। যদি ভোটের পার্থক্য কম থাকে, সেক্ষেত্রে চার থেকে পাঁচবার গোনা হয়। নির্বাচন কমিশনের সহযোগী থাকেন চার-পাঁচজন। একটি টেবিলেই আসলে ভোট গোনা হয়। যদি সহযোগী আরো বেশি থাকতেন, যদি কয়েকটি টেবিলে ব্যালট পেপার রেখে গোনা হতো, তবে সময় কম লাগত।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে