শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ১২:২০:৫৮

নির্বাচনে হার নিয়ে যা বললেন মৌসুমী-ওমর সানি

নির্বাচনে হার নিয়ে যা বললেন মৌসুমী-ওমর সানি

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার ছিল চিত্রনায়িকা মৌসুমীতে ঘিরে ছিল আমেজ। মৌসুমী জিতলেই তৈরী হতো নতুন ইতিহাস! শিল্পী সমিতির যাত্রা শুরুর পর এবারেই প্রথমবার সমিতি পেতো কোনো নারী নেতৃত্ব! প্রচার প্রচারণা এবং অভিনয় শিল্পীদের সমর্থনও ছিলো মৌসুমীর প্রতি। সম্ভাবনা জাগিয়েও ভোট যুদ্ধে শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হলো ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির এই নায়িকাকে! শিল্পী সমিতির নির্বাচনে ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণা পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মৌসুমী বলেন, আমি শিল্পীদের যে ভালোবাসা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। শিল্পীদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।

মৌসুমীর স্বামী নায়ক ওমর সানি বলেন, ফলাফল যা হয়েছে তা আমাদের আগে থেকেই যানা। আমি যখন বিগত সময় নির্বাচন করছি আমার সাথেও এমন হয়েছিল। এর বেশি কিছু এখন বলার নেই।

ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন তার বক্তব্যে বলেন, জয় পরাজয় পরের বিষয়, শিল্পী সমিতির ইতিহাসে এই প্রথম কোনো অভিনেত্রী সভাপতি পদে অংশ নিলেন, এটাই অনেক বড় ব্যাপার!

এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন। শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়।

ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিশা বলেন, শিল্পী সমিতির ইতিহাসে এই প্রথম এ টু জেড একটি পূর্ণাঙ্গ প্যানেলের সবাই পাশ করলেন। এজন্য সমস্ত শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে