শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ০২:৩২:৩০

বিশেষ যে কমিটিতে জায়গা হলো মৌসুমীর!

বিশেষ যে কমিটিতে জায়গা হলো মৌসুমীর!

বিনোদন ডেস্ক : এবারের নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল করে নির্বাচন করেন। অন্যদিকে মৌসুমী স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে দাঁড়ান। আশা জাগালেও শেষ পর্যন্ত মিশার কাছে বিপুল ব্যবধানে হেরে যান মৌসুমী।

গতকালের নির্বাচন জয়ের পর মিশা সওদাগর বলেন, ‘মিডিয়াতে মৌসুমী কথা দিয়েছিলেন, যদি সে জিতে তবে আমাকে সঙ্গে নিয়েই সমিতির কাজ চালিয়ে যাবে। আর আমিও কথা দিয়েছিলাম, যদি আমি জিতে যাই তবে ওকে সাথে নিয়েই কাজ করবো। কারণ আমারা দুজনই শিল্পী ও একে অপরের ভালো বন্ধু।‘

তিনি আরও জানান, মৌসুমিকে বিশেষ কমিটিতে রেখে তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্র শিল্পী সমিতি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক ২০১৯-২০২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মিশা সওদাগর ও জায়েদ খান নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার দিনগত রাত দুই টার দিকে নির্বাচন কমিটির প্রধান ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

১৮টি পদের সবকটিতে মিশা-জায়েদ প্যানেলের সদস্যরা বিজয়ী হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে