রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯, ১২:৫৫:২১

প্রথম দিনেই বাজিমাত! বক্স অফিসে রেকর্ড করল ‘হাউসফুল ৪’

প্রথম দিনেই বাজিমাত! বক্স অফিসে রেকর্ড করল ‘হাউসফুল ৪’

বিনোদন ডেস্ক : বক্স অফিসে এই মুহূর্তে সহজ ফর্মুলার প্রধান ‘উপকরণ’ হিট মেশিন অক্ষয় কুমার। সাম্প্রতিক সময়ে তিনি যে ছবিতে কাজ করেছেন, বক্স অফিসে তার প্রতিটিই চূড়ান্ত সফল।

শুক্রবারই (২৫ অক্টোবর) অন্য দু’টি ছবির সঙ্গে সাড়ম্বরে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ এবং ববি দেওল অভিনীত ‘হাউসফুল-৪’। টক্করে তাপসী পান্নু এবং ভূমি পেদনেকারের ‘সাঁন্ড কি আঁখ’ এবং রাজকুমার রাও’র ‘মেড ইন চায়না’ থাকলেও বক্স অফিসে সবুজ সংকেত পেতে বিশেষ সময় লাগেনি এই ছবির।

প্রথম দিনেই ‘হাউসফুল-৪’ ছবি ব্যবসা করেছে ১৮ কোটি ৮৫ লাখ টাকা। এখনও পর্যন্ত কমেডি ছবির ট্রেন্ডে প্রথম দিনের ব্যবসার নিরিখে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল ‘হাউসফুল-৪’।

প্রথম স্থানে অবশ্য এখনও রয়েছে রোহিত শেট্টির ছবি গোলমাল অ্যাগেইন। ২০১৭ সালে দিপাবলির সময়ে মুক্তি পেয়েছিল সেই ছবি। প্রথম দিনই ব্যবসা করেছিল ৩০ কোটি টাকার।

অন্যদিকে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘হাউসফুল-৩’ প্রথম দিনে বক্স অফিস কালেকশন ছিল ১৫ কোটি টাকার। ‘সাঁন্ড কি আঁখ’ প্রথম দিনে ব্যবসা করেছে ৫০ লাখ টাকার এবং ‘মেড ইন চায়না’র প্রাপ্তি ১ কোটি টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে