রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯, ১০:২৭:২৭

দুই সন্তান নিয়ে নিজেকে যতটা পারি আড়ালে রাখছি : ময়ূরী

দুই সন্তান নিয়ে নিজেকে যতটা পারি আড়ালে রাখছি : ময়ূরী

বিনোদন ডেস্ক : নিজেকে অনেকটা আড়াল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন ময়ূরী। ভক্তদের চোখ ফাঁকি দিতে পারলেও সাংবাদিকদের চোখ ফাঁকি দিতে পরেনি। প্রথমে কথা বলতে না চাইলেও শেষ পর্যন্ত কথা বলেন ময়ূরী।

ময়ূরী বলেন, নির্বাচনের জন্য আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। এখানে এসে ভালো লাগছে। তবে এফডিসিতে এসে নতুন কিছু মনে হয়নি, আগে যেমন ছিল এখনো তেমনই আছে। কিন্তু সিনেমা কমে যাওয়ায় কলাকুশলীদের ব্যস্ততা কমে গিয়েছে। প্রযোজকরা এগিয়ে আসলে ভালো সিনেমা নির্মিত হবে।

রুপালি জগতের বাইরে কীভাবে সময় পার করছেন এমন প্রশ্নের জবাবে ময়ূরী বলেন, ২০০৮ সালে চলচ্চিত্র ছেড়েছি। এরপর একটি চলচ্চিত্রে কাজ করেছি। এখন চলচ্চিত্রে নেই। পরিবার সংসার নিয়েই আছি। আমার দুই সন্তান নিয়ে আমার সব চিন্তাভাবনা।

নিজেকে অনেকটা আড়ালে রাখা নিয়ে ময়ূরী বলেন, আমাকে নিয়ে অনেক মনগড়া খবর প্রকাশ করা হয়। অথচ এসব নিউজের সত্যতা নেই। তাই নিজেকে যতটা পারি আড়ালে রাখছি। তবে সবাই এমন নয়, এ সময়ের সাংবাদিকদের আমি চিনি না। তাই কথা বলতে চাই না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে