সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯, ০১:০৪:২২

এই ইলেকশন দিয়ে ইন্ডাস্ট্রির কিছুই হবে না : শাকিব খান

এই ইলেকশন দিয়ে ইন্ডাস্ট্রির কিছুই হবে না : শাকিব খান

বিনোদন ডেস্ক : এবারের নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবার কথা ছিল কিন্তু সেটা হয় নি। এর কারণ অধিকতার নিরাপত্তা ব্যবস্থা। আর জন্য ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান।

শুধু তাই নয় বললেন, এই নির্বাচনকে 'ক্যাশ করে' কিছু মানুষ দেশবাসীর নিকট নিজেদের চেহারা পরিচিত করার চেষ্টা করছে। যার পেছনে রাজনীতিবিদ হওয়ার সুপ্ত ইচ্ছা রয়েছে ইঙ্গিত করে শাকিব বললেন, 'এই নির্বাচন নিয়ে আসলে রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করাটাই বৃথা।' 

যোজক সমিতির লবিতে দাঁড়িয়ে শুক্রবার গণমাধ্যমের সাথে এসব কথা বলেন এ সময়ের জনপ্রিয় এই শীর্ষ নায়ক। সাংবাদিকদের সাথে প্রায় ১০ মিনিট কথা বলেন তিনি। 

কড়া পুলিশি নিরাপত্তার প্রসঙ্গে শাকিব খান বলেন, 'প্রশাসনের এতো চাপ এতো চাপ যে এটা জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে। এতো সেফটি সিকিউরিটি এতো কিছু, আমাদের শিল্পী সমিতির নির্বাচন সবাই দেখেছিল, আমাদের সেই নির্বাচনগুলো ছিল উৎসব মুখর। 

দেশসেরা নায়ক বলেন, আমি খবর দেখলাম সোহেল রানা সাহেবকে ঢুকতে প্রবলেম করতেছে, তার সাথে যারা আসতেছে তাকে ঢুকতে প্রবলেম করতেছে। এই তো বছরের অর্জন, এই ইলেকশন দিয়ে ইন্ডাস্ট্রির আমূল পরিবর্তন হয়ে যাবে? কিছুই হবে না, এই এসোশিয়েশনের মূল্যায়নই বাঁ কতটুকু?'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে