সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯, ০১:১৮:০৭

শিল্পের চর্চা নয়, এফডিসিতে এখন শুধু রাজনীতির চর্চার হয় : শাকিব খান

শিল্পের চর্চা নয়, এফডিসিতে এখন শুধু রাজনীতির চর্চার হয় : শাকিব খান

বিনোদন ডেস্ক : এফডিসিতে প্রযোজক সমিতির লবিতে দাঁড়িয়ে শুক্রবার গণমাধ্যমের সাথে এসব কথা বলেন এ সময়ের জনপ্রিয় শীর্ষ নায়ক শাকিব খান। সাংবাদিকদের সাথে প্রায় ১০ মিনিট কথা বলেন তিনি। 

এ সময় শাকিব শিল্পী সমিতির নির্বাচনের উদ্দেশ্য লক্ষ্য ও কিছু 'সুযোগ সন্ধানী' মানুষের প্রসঙ্গ টেনে আনেন। শাকিব বলেন, এখানে যারা নির্বাচিত হয়ে আসে তারা নিজেদের মধ্যে কেউ যদি কখনো বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়, এইতো। বড় ধরনের সাহায্য সহযোগিতা তো মাননীয় প্রধানমন্ত্রীই করছে। 

শাকিব বলেন, সংগঠনের নির্বাচনগুলো হয় মূলত যারা আর্থিক অনটনে আছে তাদের পাশে দাঁড়ানো, একত্র ভথাকার জন্য। এফডিসি কেন্দ্রিক ইলেকশন উৎসবমুখর হয়। এই নিয়ে দুবার দেখলাম, এবার দেখলাম এর আগের বার দেখেছি। আমার মনে হয় এমন থাকলে ইলেকশন উৎসবমুখর থাকবে না।

শাকিব বলেন, এখানে দুই বছর পরপর নির্বাচন হয়। অনেকেই আসেন, অনেক নতুন, অনেক পুরনো শিল্পী আসেন। একটা গেট টুগেদার হয়। সবার সাথে সবার দেখা হয়, একটা হইচই হয়, আনন্দফূর্তি হয়। এটা তো এমন কোনো নির্বাচন নয়, এমন কোনো গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে যায়নি যে এতো প্রশাসনের চাপ থাকবে।

তিনি বলেন, গত বছরও দেখেছি এফডিসিতে লম্বা লাইন, লাইন ধরে মানুষজন ঢুকছে। শর্ত দেওয়া হচ্ছে আপনার পাশে কে? তাকে ঢুকতে দেওয়া হবে না, এইবারও সেইম দেখলাম। আরে আমার এফডিসি এটা।  আমি কাকে জবাবদিহী করতে যাবো। এটা আমার ঘর, আমার সাথে যিনি রয়েছেন তিনিও গুরুত্বপূর্ণ ব্যক্তি।'

এফডিসিকে সৃজনশীলতা চর্চার স্থান উল্লেখ করে শাকিব বলেন, এফডিসি শিল্প চর্চার স্থান এখানে কবিতা আবৃত্তি হবে, গান হবে, গল্প হবে। এখানে শিল্পের চর্চা হবে। শিল্পের সবচেয়ে বড় মাধ্যম এটা। এখানে রাজনীতি চর্চা কেন হবে, এটা তো রাজনৈতিক অঙ্গন নয়। রাজনীতি করার জায়গা আছে তো, রাজনীতি করার লোক আছে।

তিনি বলেন, এখানে কেউ রাজনৈতিক নেতা হতে আসে না। আখানে আসে শিল্পীরা। সব জায়গায় রাজনীতি হয় না। এখানে সুন্দর গানের কথা হবে সুন্দর গল্পের কথা হবে। এখন তো গান গল্পের কথা হয় না। এখন শুধু পলিটিকসের কথাই হয়। এখানে এখন মা'রামা'রি কা'টাকা'টি এই সেই গত দুই বছর ধরে এসবই হচ্ছে।

অন্যান্য দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রসঙ্গে এনে শাকিব বলেন, এটা অপ্রিয় হলেও সত্য। আমি দেশে-বিদেশে কাজ করেছি। সেখানে কিন্তু এসোশিয়েশন এতো সক্রিয় না। গোটা ভারতে একটাই সংগঠন ইমপা। আপনারা কি কখনো শুনেছেন হলিউডের শিল্পীরা পিকনিকে যায়, কিংবা বলিউডের শিল্পীরা?

শাকিব বলেন, শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চন ভোটে দাঁড়িয়েছেন শিল্পীরা ভোট দিতে যাচ্ছেন কখনো শুনেছেন? বলিউডের কোনো পিকনিক আছে? এসোশিয়েশনগুলো হয়েছে একটা আনন্দের জন্য, একটা পারস্পরিক সহযোগিতার জন্য, নিজেদের উন্নয়নের জন্য সংগঠন করেছেন।'  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে