বিনোদন ডেস্ক: ২৭ অক্টোবর ছিল নায়িকা মাহিয়া মাহির জন্মদিন। দিনটি অভিনেত্রী নিজে সাদামাটাভাবে পালন করলেও ভক্তরা উদ্যাপন করতে ভুল করেনি। মাহিকে না জানিয়েই তাঁর ভক্ত ফাতেহা বালাদ আততীন খিলগাঁওয়ের মিছবাহুল উলুম মাদরাসা ও এতিমখানায় শতাধিক বাচ্চাকে খাবার খাইয়েছেন দুপুর বেলায়। তাঁকে সহযোগিতা করেছেন ওয়াসিম রানা ও উজ্জ্বল দাস।
সন্ধ্যানাগাদ অবশ্য সেই খবর পৌঁছে যায় ‘অ'গ্নি’ তারকার কাছে। আবেগে আপ্লু'ত হয়ে ওঠেন তিনি। বলেন, ‘কতটা ভালোবাসলে এটা করা সম্ভব? কোনো বিনিময় ছাড়াই আমাকে কেউ এতখানি ভালোবেসেছে ভাবতেই বুকের ভেতর কেমন করছে! আজকেই প্রথমবারের মতো অনুভব করলাম, অভিনয় জীবন সার্থক। কোথাও কোনো কমতি রয়ে নেই আর।’