শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ০৬:৫৬:৩৫

শুটিংয়ের সময় হঠাৎ হা'র্ট অ্যা'টা'ক অভিনেত্রীর, আ'ইসি'ইউতে ভর্তি

শুটিংয়ের সময় হঠাৎ হা'র্ট অ্যা'টা'ক অভিনেত্রীর, আ'ইসি'ইউতে ভর্তি

বিনোদন ডেস্ক : 'গান্দি বাত' ওয়েব সিরিজের চতুর্থ এপিসোড 'হানিমুন অন হুইলস'-এ অভিনয় করে দারুণ আলোচিত হন ভারতীয় অভিনেত্রী গেহানা বশিষ্ঠ। এবার তিনি টানা ৪৮ ঘণ্টা আরেকটি ওয়েব সিরিজের শুটিং করে অ'সু'স্থ হয়ে পড়েন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গেহানা বশিষ্ঠ প্রথম অভিনয় করেন 'ফিল্মি দুনিয়া' ছবিতে। এরপর তিনি হিন্দি ও তেলেগু ভাষার অনেক ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন টিভি সিরিয়াল ও ৭০টি উল্লেখযোগ্য ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে।

প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের মধ আইল্যান্ড এলাকায় শুটিংয়ের সময় তিনি হঠাৎ হৃ'দ্‌রো'গে আ'ক্রা''ন্ত হন। মু'হূর্তেই জ্ঞান হারিয়ে মাটিতে লু'টিয়ে পড়েন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। গেহানা বশিষ্ঠকে দ্রুত মালাদ এলাকার রক্ষা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার জ্ঞা'ন ছিল না। র'ক্তচা'প খুব কম ছিল। আর হৃ'দ্‌য'ন্ত্র একেবারেই কাজ করছিল না। তাই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করে ভেন্টিলেটর মেশিন এবং জী'বনর'ক্ষাকা'রী অন্যান্য য'ন্ত্রের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে তার অবস্থা আ'শ'ঙ্কাজনক। তার বয়স ৩১।

গতকাল শুক্রবার হাসপাতালের চিকিৎসক প্রণব কাবরা জানিয়েছেন, দীর্ঘ সময় টানা শুটিং, শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি, পাশাপাশি না ঘুমানো আর নি'য়ন্ত্র'ণহীন ডায়াবেটিস—সব মিলিয়ে পরিস্থিতি জ'টি'ল হয়ে গেছে। শুটিং ইউনিট থেকে জানা গেছে, তিনি কোনো ওষুধ খেয়েছিলেন আর সঙ্গে এ'নার্জি ড্রিং'ক খেয়েছিলেন। তাতেই সঙ্গে সঙ্গে বি'প'ত্তি ঘটেছে।

তিনি আরও জানিয়েছেন, গেহানা বশিষ্ঠের চিকিৎসার জন্য এরই মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের সদস্যরা এরই মধ্যে গেহানা বশিষ্ঠের প্রয়োজনীয় পরীক্ষা করিয়েছেন। সেসব পরীক্ষার প্রতিবেদনও তাদের হাতে এসেছে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে তারা চিকিৎসা দিচ্ছেন। কিন্তু চিকিৎসায় যতটা সাড়া প্রয়োজন, ততটা পাওয়া যাচ্ছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে