সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯, ০৯:১৯:৩৫

বাবরি মসজিদ ইস্যু নিয়ে ছবি বানাবেন কঙ্গনা রানাউত

বাবরি মসজিদ ইস্যু নিয়ে ছবি বানাবেন কঙ্গনা রানাউত

বিনোদন ডেস্ক : এবার প্রোডিউসারের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে। আর প্রোডিউসার হিসেবে তার প্রথম ছবির বিষয় হবে বাবরি মসজিদ মামলা। মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান কঙ্গনা।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বাবরি মসজিদ মামলার ওপর এই ছবিটির নামও ঠিক করে ফেলেছেন কঙ্গনা। তিনি জানান যে প্রোডিউসার হিসেবে তার প্রথম ছবির নাম হবে 'অপরাজিত অযোধ্যা'। একটি প্রথম সারির স্ট‌ুডিওর সঙ্গে এই বিষয়ে কথাবার্তাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলে জানান তিনি। ছবির স্ক্রিপ্ট লেখবেন বাহুবলি সিরিজের লেখক কেভি বিজয়েন্দ্র প্রসাদ।

কঙ্গনা জানান, ৮০-র দশকে জন্ম হওয়ায় ছোট থেকেই অযোধ্যা বিতর্কের কথা শুনেই বড় হয়েছেন। কয়েকশো বছর ধরে এই বিষয়টি বহু মানুষকে ভাবিয়ে এসেছে। ভারতীয় রাজনীতির চেহারাই বদলে দিয়েছে এই জমি। সুপ্রিম কোর্টের রায় ধর্ম নিরপেক্ষতা ও সহিষ্ণুতার ছবিকেই সঠিকভাবে তুলে ধরেছে।

তিনি বলেন, অপরাজিত অযোধ্যা আসলে এক জনের নাস্তিক থেকে আস্তিকে পরিণত হওয়ার গল্প। ভারতে একতা ও ধর্মনিরপেক্ষতাকে ন'ষ্ট করার অনেক চেষ্টা হয়েছে। তবু আমরা আমাদের বিশ্বাসকে হারিয়ে যেতে দিইনি। এই বিশ্বাসের গল্পই শোনাবে অপরাজিত অযোধ্যা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে