মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ০৮:০৩:৩৮

ভুল করে আলিয়ার গোপন বিয়ের কথা ফাঁস করে দিলেন দীপিকা!

ভুল করে আলিয়ার গোপন বিয়ের কথা ফাঁস করে দিলেন দীপিকা!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে জিজ্ঞেস করা হলে তিনি বারবারই এড়িয়ে যেতেন। রণবীর কাপুরও এ নিয়ে কোনো দিন মুখ খুলেননি। তবে বিষয়টি আর গো'প'ন রাখতে পারেন না এই দুজন। 

তাদের বিয়ের কথা ফাঁস করে দিলেন দীপিকা পাড়ুকোন। বিষয়টা তিনি বলতে চাননি, ভুল করেই বলে ফেলেন ক্যামেরার সামনে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টক শোয়ে একথা বলে ফেলেন মাস্তানী।

টক শোয়ে হাজির ছিলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেভেরাকোন্ডা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং আলিয়া ভাট্ট। সেখানেই অভিনেতা বিজয়কে তার ক্রা'শ সম্পর্কে প্রশ্ন করা হয়।

তখন বিজয় বলেন, 'দীপিকা এবং আলিয়ার উপর আমার অনেকদিন ধরেই ক্রা'শ রয়েছে। কিন্তু, দুঃখের বিষয় দীপিকা তো বিবাহিত।' এর পরেই দীপিকা হঠাৎ বলে বসেন, 'আলিয়াও তো বিয়ে করছে।'

এসময় সেখানে উপস্থিত আলিয়া এতে ভেটো দিয়ে ওঠেন। বলেন, 'এ কী! এ সব কথার মানে কি!' অবস্থা বে'গ'তিক দেখে দীপিকা হেসে বলেন, 'এ সব আমার মনগড়া।' 

বিষয়টি কোনওভাবে তখনকার মতো সামাল দিলেও আরো একবার আলিয়ার বিয়ের গু'ঞ্জ'নকে সামনে নিয়ে এলেন দীপিকা পাড়ুকোন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে