বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ০১:১৪:৪০

এবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন দেব

এবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন দেব

বিনোদন : প্রথমবারের মতো ঢাকাই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক দেব। আসছে ২৯ নভেম্বর নায়কের প্রযোজিত পাসওয়ার্ড ছবিটি বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

ছবিটি মুক্তির উপলক্ষে মঙ্গলবার ঢাকায় এসেছেন পশ্চিমবঙ্গের সাংসদ ও নায়ক দেব। জানা গেছে, রাজধানীর ঢাকা ক্লাবে  'আন্ডারওয়ার্ল্ড' নামে এই নতুন ছবির নাম ঘোষণা করা হবে। দেবের সঙ্গে ঢাকায় এসেছেন রুক্মিনী ও নির্মাতা কমলেশ্বর মুখার্জী।

শোনা যাচ্ছে, এশিয়া মহাদেশের বিভিন্ন ডন একাধিক দেশ থেকে বাংলাদেশের 'আন্ডারওয়ার্ল্ড' নিয়ন্ত্রণ করছে। গল্পের মূল প্লট এটাই। মাস খানেক আগে এমন গল্প ভাবনা দেব পছন্দ করেন। তখনই ছবিতে অভিনয়ের বিষয় নিশ্চিত করেন তিনি। ছবিটি প্রযোজনা করবে বাংলাদেশের শাপলা মিডিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে