বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ০১:৩১:২০

ঢাকায় এসে নিজের মুখেই নতুন খবর দিলেন নায়ক দেব

ঢাকায় এসে নিজের মুখেই নতুন খবর দিলেন নায়ক দেব

বিনোদন ডেস্ক : বাংলাদেশে আগামীকাল মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা দেবের ছবি 'পাসওয়ার্ড'। এই ছবির প্রচারণার জন্য মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন তিনি। ওইদিন সন্ধ্যায় ঢাকা ক্লাবে ছবির আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নেন। 

তার সঙ্গে ছিলেন ছবির নায়িকা রুক্মিণী মৈত্র, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক শামীম আহমেদ রনী, নবাগত নায়ক শান্ত খানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। বাংলাদেশে ছবিটি আমদানি করেছে শাপলা মিডিয়া। 

অনুষ্ঠানে বিনিময়ের ভিত্তিতে আসা-যাওয়া ছবি প্রসঙ্গে দেব বলেন, দুই বাংলায় একই দিনে আমদানি কিংবা যৌথ প্রযোজনার ছবিগুলো যেন মুক্তি দেয়া হয়। এটাই চাওয়া থাকবে আমার। এখনই সময় একসঙ্গে এক হয়ে দুই বাংলায় একই দিনে ছবি রিলিজের। কারণ ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে। 

এদিকে একই অনুষ্ঠানে দেব নতুন একটি খবর দিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সামনে শাপলা মিডিয়ার 'মিশন সিক্সটিন' নামের ছবিতে আমি অভিনয় করতে যাচ্ছি। সব ঠিক থাকলে সেই ছবিটি আগামী রোজার ঈদে মুক্তির সম্ভাবনার কথাও বলেন দেব। 

প্রথমবার বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় প্রসঙ্গে এ অভিনেতা আরো বলেন, অনেক আগেই বাংলাদেশের ছবিতে অভিনয়ের ইচ্ছা ছিল। কিন্তু মনের মতো প্রস্তাব পাইনি। বেশিরভাগ প্রস্তাব ছিল যৌথ প্রযোজনার। কিন্তু আমি তো চাইছি কমপ্লিট বাংলাদেশের ছবি করতে। অবশেষে শাপলা মিডিয়ার মাধ্যমে সুযোগটা এলো। শুটিং শুরু হবে শিগগিরই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে