বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ০৫:২২:৪০

বিয়ের এক বছরও হয়নি, ছেলের মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া!

বিয়ের এক বছরও হয়নি, ছেলের মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া!

বিনোদন ডেস্ক : আর ১ সপ্তাহ পরেই প্রথম বিবাহবার্ষিকী৷ ২০১৮ সালে ২ ডিসেম্বর যোধপুরের বিলাস বহুল উমেদ ভবন প্যালেসে গাঁটছড়া বেঁধেছিলেন নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া৷ সামনেই প্রথম বছরের বিবাহবার্ষিকী৷

সেই দিনটাকে আরও স্মরণীয় করে রাখতে এবার নতুন সদস্যকে ঘরে নিয়ে এলেন নিয়াঙ্কা৷ ছেলের মা হয়ে প্রিয়াঙ্কার খুশি আর ধরে না৷ সকালে নিক যখন ঘুমাচ্ছেন, তখন ছেলেকে হঠাৎই তুলে দিলেন তার কোলে৷ 

ঘুম চোখে এমন অভূতপূর্ব উপহার দেখে তো নিক বেজায় খুশি৷ ছোট্ট ছেলেটি হল নিক-প্রিয়াঙ্কার নতুন পোষ্য৷ তার নাম জিনো জোনাস৷ ছোট এই জিনো জার্মান শেফার্ডের পুরুষ বাচ্চা৷ 

অ্যানিভার্সারির আগে আপাতত জিনোকে নিয়ে দিব্যি কাটছে নিক-প্রিয়াঙ্কার সংসার৷ নিকের সঙ্গে ছেলে জিনোর ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ব্যাক ইউথ মাই বয়েজ৷’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে