রবিবার, ০১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫৭:২৩

এই ভোগা'ন্তি সাময়িক, এই ভোগা'ন্তিতে ধৈর্য ধরুণ : ইলিয়াস কাঞ্চন

এই ভোগা'ন্তি সাময়িক, এই ভোগা'ন্তিতে ধৈর্য ধরুণ : ইলিয়াস কাঞ্চন

সিলেট থেকে : একটি বাস্তবসম্মত সড়ক আইনের জন্য দেশের মানুষ অনেক দিন ধরে আন্দো'লন করছেন বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, নতুন সড়ক আইনকে মানুষ স্বতঃ'স্ফূর্তভাবে গ্রহণ করেছে। কিন্তু পরিবহন সেক্টরের কিছু মানুষের নৈ'রা'জ্যের কারণে ভো'গা'ন্তির সৃষ্টি হচ্ছে। তবে এই ভো'গা'ন্তি সাময়িক। দীর্ঘস্থায়ী স'মা'ধা'নের জন্য সবাইকে সাময়িক এই ভো'গ'ন্তি'তে ধৈ'র্য ধা'রণ করতে হবে। এই সময়ে কোনভাবেই ধৈ'র্য হা'রা হলে চলবে না।

রবিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে নিসচার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করা হয়। শহীদ মিনারে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধণ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

জেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে