মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪০:৪১

অনুমতি না নিয়েই হঠাৎ ভারতে ঢুকে পড়ল চীনের যু'দ্ধজাহাজ, ব্যাপক চিন্তায় নয়াদিল্লি

অনুমতি না নিয়েই হঠাৎ ভারতে ঢুকে পড়ল চীনের যু'দ্ধজাহাজ, ব্যাপক চিন্তায় নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরে অনুমতি না নিয়েই আকস্মিক একটি চীনা যু'দ্ধজাহাজ ঢুকে পড়েছে। বুধবার ভারতের নৌবাহিনী দিবস উদযাপনের একদিন আগে 'শি ইয়ান ১' নামে ওই চীনা জাহাজটি ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে বলে দেশটির নৌবাহিনী জানিয়েছে।

মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিংহ বিষয়টি স্বীকার করে জানান, ভারতে অনুপ্রবেশের পর পিছু ধাওয়া দিয়ে চীনা যু'দ্ধজাহাজটিকে বের করা হয়েছে।

তিনি জানান, এডেন উপসাগরে জলদস্যু দ'ম'নের নামে ভারত মহাসাগর অঞ্চলে কৌশলে প্র'ভা'ব বিস্তার করতে চাইছে চীন। ভারত মহাসাগরে ভারতীয় বিশেষ ব্যবসায়িক এলাকা (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) ও আঞ্চলিক জলসীমার কাছাকাছি সাত থেকে আটটি চীনা যু'দ্ধজাহাজকে ঘোরাফেরা করতে দেখেছে নৌবাহিনী।

সম্প্রতি দিল্লির অনুমতি না নিয়ে 'শি ইয়ান ১' নামে এমনই একটি চীনা জাহাজকে পিছু তাড়া করে ভারত মহাসাগরে ভারতের এলাকা থেকে বের করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান।

চলতি বছরে প্রতি তিন মাস অন্তর বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে নজরদারি চালাতে দেখা গিয়েছে চীনের নৌবাহিনীকে। ফেব্রুয়ারিতেই আন্দামান ও নিকোবর দ্বীপের মাঝ দিয়ে দক্ষিণ চীন সাগরের হাইনান নৌঘাঁটিতে পৌঁছেছিল তিনটি চীনা যু'দ্ধজাহাজ।

ভারত মহাসাগরে আন্দামান সীমান্তের খুব কাছে এত ঘন ঘন চীনের নৌবাহিনীর আগমনে ব্যাপক চি'ন্তায় রয়েছে নয়াদিল্লি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে