বিনোদন ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। আজ এই নায়কের জন্মদিন। বিশেষ এ দিনটিতেই শারীরিক অসু'স্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চি'কিৎসা'ধীন তিনি। শরীরে ভী'ষ'ণ জ্বর।
ফারুক বলেন, ''প্রচ'ণ্ড জ্ব'র নিয়ে গত রবিবার হাসপাতালে ভর্তি হয়েছি। জ্ব'র কমছে না। দু'বার করোনা টেস্ট করা হয়েছে। ফল নে'গেটিভ এসেছে। সবাই দোয়া করবেন আমার জন্য।'' এদিকে হাসপাতালের বিছানায় শুয়েও জন্মদিনের শুভেচ্ছায় সি'ক্ত হচ্ছেন তিনি।
যদিও নিজের জন্মদিন পালন করেন না এ নায়ক। এই মাসে সপরিবারে বঙ্গবন্ধুকে হ'ত্যা করা হয়েছে বলেই জন্মদিন পালন করেন না তিনি। ফারুক ১৮ আগস্ট ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয়।
আবার তোরা মানুষ হ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাই-সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ২০১৮ সাল থেকে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন।