বাংলাদেশের বিনোদন জগতে সবচেয়ে জনপ্রিয় নাম নায়িকা শাবনূর। দেশের লক্ষ-কোটি দর্শক আজও তার ছবি মুক্তির প্রতীক্ষায় থাকেন।
আজ তার জন্মদিন। তবে দিনটিতে তিনি অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। ওটাই তার বর্তমান আবাসস্থল। এদিকে জন্মদিন উপলক্ষ্যে কথা কথা বলতে গিয়ে তিনি বলেন, অভিনয়ের পরিকল্পনা আছে। তবে সেটা নির্ভর করছে সময় ও সুযোগের ওপর। অবশ্য এরই মধ্যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি আমার আপডেট জানানোর জন্য। কারণ ভক্তরা আমার সম্পর্কে জানতে চান। তাদের জন্যই এ ইউটিউব চ্যানেল করা।