সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ০৬:৫৩:৪৭

একজন বাংলাদেশি হিসেবে আমি র‍্যাবের পাশে আছি ও থাকব : নুসরাত

একজন বাংলাদেশি হিসেবে আমি র‍্যাবের পাশে আছি ও থাকব : নুসরাত

বিনোদন ডেস্ক : বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব এবং এর সাবেক ডিজি ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদসহ সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায় থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয়া হয়েছে।

এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী নুসরাত ফারিয়া৷ সম্প্রতি র‍্যাবের তত্ত্বাবধানে একটি সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া৷ দীপঙ্কর দীপন পরিচালিত এ সিনেমার নাম 'অপারেশন সুন্দরবন'। র‍্যাবের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ করে ঢাকার চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, একজন বাংলাদেশি হিসেবে আমি র‍্যাবের পাশে আছি এবং থাকব।

তিনি আজ ২০ ডিসেম্বর ফেসবুকে IstandforRAB হ্যাশট্যাগ ব্যবহার করে দেয়া এক পোস্টে র‍্যাবের কৃতিত্ব তুলে ধরেছেন। পোস্টে ফারিয়া লিখেছেন, 'আপনাদের মনে থাকার কথা, ২০০০-২০০৪ সাল পর্যন্ত চলচ্চিত্রের জন্য দুর্বিষহ সময় ছিল। যখন চলচ্চিত্রে ছিল অশ্লীলতাপূর্ন। অশ্লীল নায়ক নায়িকারা ছিল সেলেব্রিটি আর সুস্থ ধারার শিল্পীরা ছিল নির্বাসিত। চলচ্চিত্র শিল্পী হিসেবে সেসময়ের কথা চিন্তা করলে এখনো আমার গা শিউরে ওঠে।'

পোস্টে ফারিয়া আরও লেখেন, 'আমি সেসময় চলচ্চিত্রে ছিলাম না, কিন্তু আমি জানি আমার সিনিয়র আর্টিস্টরা কি দুর্বিষহ সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন সে সময়! সেই জায়গা থেকে আজ একটি অশ্লীলতাহীন চলচ্চিত্র পরিবেশ নিশ্চিত করা র‍্যাবের কৃতিত্ব, চলচ্চিত্রকে অশ্লীলতা মুক্ত করে হাজার হাজার সুস্থ ধারার শিল্পীর মুখে হাসি ফিরিয়ে দিয়েছে। আর জঙ্গিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, মাদকের বিরুদ্ধে অভিযান আমি আর নাই বা বললাম। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি র‍্যাবের পাশে আছি এবং থাকব। নাগরিক হিসেবে আমি র‍্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ করি।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে