বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ০৯:১৫:৩২

ভক্তরা দেখতে চান চলচ্চিত্রে, যা জানিয়ে দিলেন মেহজাবিন

ভক্তরা দেখতে চান চলচ্চিত্রে, যা জানিয়ে দিলেন মেহজাবিন

হালের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন মেহজাবিন চৌধুরী। বিশেষ করে ছোট পর্দায় তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করার কোন অবকাশ নেই। তবে তার লক্ষ-কোটি ভক্তদের চাওয়া তিনি যেন চলচ্চিত্রে অভিনয় করেন।

টিভি নাটকের অভিনয়শিল্পীরা এক সময় চলচ্চিত্রে আসেন। কেউ অভিনয়ে, কেউ পরিচালনায়। সারা বছর টিভি নাটকে অভিনয় করলেও বড়পর্দায় নিজেকে দেখানোর ইচ্ছে সবারই থাকে। কিন্তু মেহজাবিন নাকি টিভি নাটকেই সন্তুষ্ট।

ইদানীং টিভি চ্যানেলের বাইরেও ইউটিউবের জন্য প্রচুর নাটক তৈরি হচ্ছে। সেগুলোতেও সক্রিয় মেহজাবিন। চলচ্চিত্র নিয়ে ঠিক কী চিন্তা করছেন- এমন প্রশ্নের জবাবে মেহজাবিন চৌধুরী গণমাধ্যমের কাছে বলেন, অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, আমি সবসময় চাই ভালো কিছু দর্শক পর্যন্ত পৌঁছাক। আমার এ ধরনের কোনো লক্ষ্য নেই যে সিনেমা করতেই হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে