বিনোদন ডেস্ক : ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সঙ্গে কণ্ঠশিল্পী ইলিয়াসের প্রেমের ইলিয়াসের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু সেটা নিশ্চিত না করে ইলিয়াস বলেছিলেন, আমরা ভালো বন্ধু। কিন্তু এই বন্ধুত্বের নমুনা গণমাধ্যমকর্মীদের চোখ এড়ায়নি।
অবশেষে হুমায়রা সুবাহ বৃহস্পতিবার নিজেদের গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন। এ বিষয়ে সুবাহ গায়ে হলুদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'হ্যাঁ আমাদের গায়ে হলুদ হয়েছে।' কবে হয়েছে জানাননি। বিয়ে কবে হয়েছে এ প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। ইলিয়াসের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। ফেসবুকের মেসেঞ্জারে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
তবে একটি সূত্র জানাচ্ছে সুবাহ ও ইলিয়াস কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সময় কাছের কয়েকজন মানুষ ছিলেন। ইলিয়াস ও সুবাহ এখন একসঙ্গেই সংসার পেতেছেন রাজধানীর বনানী এলাকায়। এর আগে কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করার ছবি প্রকাশ করেন সুবাহ। সেই ছবি সম্পর্কে সুবাহ ফেসবুকে লিখেছিলেন, শুটিং টাইম। খোঁজ নিয়ে জানা গেছে সুবাহ ও ইলিয়াসের একত্রে কোনো শুটিংয়ের কাজ হয়নি।