বিনোদন ডেস্ক : পৌষ মাসের কনকনে শীতের সকালে জল-কাঁদায় একদল শিশুদের সঙ্গে নেচে গেয়ে আনন্দ উদযাপন করছেন নায়ক-নায়িকা। এমন দৃশ্যের শুটিংয়ে অংশ নিতে গিয়ে জ্বর বাঁধালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিষয়টি চিত্রনায়িকা নিজেই নিশ্চিত করেছেন।
অপু জানান, প্রেম প্রীতি বন্ধন' ছবির একটি গানের শুটিং করতে যেয়েই তার এ হাল। অপু বলেন, শীতের সকালে শুরু হয়ে সারা দিন কাদা-পানির মধ্যে শুটিং করতে হয়েছে। সারাদিন শুটিং করে ঠান্ডা জ্বর বাধিয়েছি। তবে যখন শুটিং করেছি তখন বেশ আনন্দ নিয়েই শুটিং করেছি।'
প্রেম প্রীতির বন্ধন নামের এই চলচ্চিত্রের শুটিং রাজধানীর অদূরে পূর্বাচলে হয়েছে বুধবার। ছবিটিতে অপু বিশ্বাসের সহশিল্পী জয় চৌধুরী। তিনি বলেন, 'সালোয়ার-কামিজ পরে না ম্যাডাম, শার্ট-গেঞ্জি-প্যান্ট পইরাছে, ম্যাডাম আমার ডিসকো সাইজাছে।' এমন কথার একটি গানের শুটিং করেছি কাল। সারাদিন কাদা-পানিতে শুটিং করে আমি এবং অপু ম্যাডাম দু'জনেই জ্বর ঠান্ডা বাধিয়েছি।