মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ০৩:১৬:৫০

এক ভিডিও ক্লিপ ফাঁস, মুহূর্তেই তছনছ মধুমিতার জীবন

এক ভিডিও ক্লিপ ফাঁস, মুহূর্তেই তছনছ মধুমিতার জীবন

বিনোদন ডেস্ক : এবার ওয়েব সিরিজের গল্পে উঠে এলো সাইবার অপরাধ। এই সিরিজটি নির্মাণ করেছেন জয়দীপ মুখার্জী। দেখা গেছে, কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার নতুন বিয়ে করেছেন। স্বামীকে নিয়ে সুখের সংসার। একটি স্কুলে করেন শিক্ষকতা। সুদর্শনা বলে শিক্ষার্থীদের কাছে তিনি নায়িকার মতো। 

সবার কাছেই তার আলাদা কদর। কিন্তু আচমকা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তার একটি অন্তরঙ্গ ভিডিও। যার কারণে মুহূর্তেই তছনছ হয়ে যায় মধুমিতার জীবন। ‘উত্তরণ’ নমের একটি ওয়েব সিরিজে পর্ণার চরিত্রে এভাবেই নতুন রুপে ধরা দিতে যাচ্ছেন ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। এ সিরিজে মধুমিতার স্বামী অভির ভূমিকায় আছেন রাজদীপ গুপ্ত। এছাড়া রয়েছেন স্বস্তিকা দত্ত, শাওন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, মিঠু চক্রবর্তী প্রমুখ। 

গত রবিবার (১৬ জানুয়ারি) প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেলার। তাতেই পাওয়া গেল গল্পের এমন ইঙ্গিত। ‘আপনার সঙ্গে যদি এমন হতো, আপনি কী করতেন? এমন প্রশ্ন দিয়ে ট্রেলারটি শেষ হয়েছে।’ সিরিজটিতে সাইবার অপরাধের পরিণাম যেমন দেখানো হয়েছে, তেমনি নিজের সম্মান ফিরে পাওয়ার জন্য এক নারীর অদম্য লড়াইয়ের ঘটনাও থাকছে সমানতালে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে