বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৩:৫৩

ফেসবুক বিতর্ক নিয়ে কথা বলবেন তারনা হালিম

ফেসবুক বিতর্ক নিয়ে কথা বলবেন তারনা হালিম

বিনোদন ডেস্ক : বাংলাদেশে সাময়িকভাবে বেশ কিছুদিন বন্ধ ছিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুক বন্ধ করে দেয়ায় নানা বিতর্কের সৃষ্টি হয়েছিলো। আর সেসব বিতর্কের মধ্যমণি করা হয়েছিলো ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে।

এদিকে তারানা হালিম ফেসবুক বিতর্ক নিয়ে এবার সরাসরি কথা বলবেন। আর কথা বলতে তিনি আসছেন জিটি’র নিয়মিত আয়োজন ‘অপিস গ্লোয়িং চেয়ার’-এ।

জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা অপি করিমের উপস্থাপনায় ‘অপিস গ্লোয়িং চেয়ার’-এ তারনা হালিম আসবেন জিটিভিতে বৃহস্পতিবার রাত ৮টায়।

এখানে তিনি, ফেসবুক প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। পাশাপাশি তার ব্যক্তি জীবন, কর্ম জীবন এবং পারিবারিক জীবনের নানান দিক নিয়েও আড্ডা দিবেন।
২১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে