বিনোদন ডেস্ক : একই দিনে বেশ ঘটা করেই মুক্তি পেয়েছিলো আলোচিত ছবি ‘দিলওয়ালে’ ও ‘বাজিরাও মাস্তিানি’। মুক্তির শুরুটা দারুণ করেছিলো ‘দিলওয়ালে’।
গেল বছরে ১৮ ডিসেম্বরে মুক্তি পায় সঞ্জয় লীলা বানশালির ‘বাজিরাও মাস্তানি’ ও রোহিত শেঠির ‘দিলওয়ালে’। ছবি দু’টি মুক্তির পর বক্সঅফিস রেসে এগিয়ে গিয়েছিলো ‘দিলওয়ালে’। কিন্তু সম্প্রতি এ ছবিটির জয়যাত্রা থামিয়ে দিয়েছে ‘বাজিরাও মাস্তানি’।
এরফলে বলিউডের সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র রেকর্ড ভাঙার পথে ‘বাজিরাও মাস্তানি’।
বক্স অফিসের একটি নরিক্ষা বলছে, মুক্তির পঞ্চম সপ্তাহে দিপিকা পাড়ুকোন এবং রনবীর সিং অভিনীত ‘বাজিরাও মাস্তানি’র সংগ্রহ ভারতের বাজারে ১৮৪ কোটি ১৬ লাখ রুপি। এখনও প্রেক্ষাগৃহ সরগরম রেখেছে সিনেমাটি।
সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমার তালিকায় ‘বাজিরাও মাস্তানি’র অবস্থান এখন ১২ নম্বরে। ২০১৫ সালের তৃতীয় ব্যবসাসফল সিনেমা এটি। চতুর্থ অবস্থানে আছে ‘দিলওয়ালে’।
এদিকে শুরুর দিকে প্রচুর দর্শক সমাগম থাকলেও ‘দিলওয়ালে’র আয় কমতে কমতে এখন প্রায় থেমে এসেছে। ‘বাজিরাও মাস্তানি’র সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া শাহরুখ খান-কাজল অভিনীত এই সিনেমাটি এখন পর্যন্ত ভারতের বাজারে ১৫০ কোটির মাত্রা অতিক্রম করতে পারেনি।
২১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন